‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হলিউডের কিংবদন্তি অভিনেতা রিচার্ড গিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাকে একজন ‘উন্মাদ’ বলে অভিহিত করেছেন।

2026-06-03T17:14:09+00:00
2026-06-03T17:14:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৪৭)
ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ
X

ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ

হলিউডের কিংবদন্তি অভিনেতা রিচার্ড গিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাকে একজন ‘উন্মাদ’ বলে অভিহিত করেছেন। তার মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভালো ‘প্রায় সবকিছুই ধ্বংস করে দিয়েছেন’। 

অসলোতে ‘ভ্যাকলাভ হ্যাভেল ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ডিসেন্ট’ (মানবাধিকার ও সৃজনশীল প্রতিরোধের জন্য প্রদত্ত পুরস্কার) প্রদান অনুষ্ঠানে ৭৬ বছর বয়সি এই তারকা বলেন, ‘আমরা এই গ্রহের বুকে আমার দেখা সবচেয়ে অন্ধকার মুহূর্তটির মধ্য দিয়ে যাচ্ছি।’ 

গিয়ার প্রশ্ন তোলেন, ‘কে ভেবেছিল আমেরিকা এভাবে বদলে যেতে পারে? কে ভেবেছিল এই ধরণের একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন? দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এই ব্যক্তি মার্কিন সরকার এবং মার্কিন জনগণের ভালো ভালো উদ্যোগগুলোর প্রায় সবকিছুই ভেঙে চুরমার করে দিয়েছেন।’ 

অসলো ফ্রিডম ফোরামে কারাবন্দি চীনা শিল্পী গাও জেন এবং মিয়ানমারের জান্তাবিরোধী ভিন্নমতাবলম্বী সাই-এর হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় রিচার্ড গিয়ার স্বীকার করেন যে, হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার বিরুদ্ধে প্রচারণা চালাতে তিনি নিজে যথেষ্ট ভূমিকা রাখতে পারেননি। 

প্রবীণ এই অভিনেতা আক্ষেপ করে বলেন, ‘এটা কীভাবে সম্ভব হলো? কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা গুরুত্ব দিইনি। আমরা ভোট দিইনি। আমরা আসলে শুনিনি।’ 

নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে গিয়ার জানান, কিছুদিন আগেই তিনি জার্মানির দাগাউতে অবস্থিত সাবেক নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘আমাদের লক্ষণগুলো দেখতে হবে—এই দানবদের একনায়কতন্ত্র কত দ্রুত ঘটে যায়, তা বুঝতে হবে। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।’ 

দীর্ঘদিন ধরে তিব্বতের সমর্থক এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত রিচার্ড গিয়ার প্রায়শই তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে দেখা করেছেন। উল্লেখ্য, চীন সরকারের তরফ থেকে দালাই লামার বিরুদ্ধে হিমালয় অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার অভিযোগ অনেকদিনের। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy