অ্যালোভেরা পাতা দেওয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুরে ৮ বছরের এক শিশুকে অ্যালোভেরার পাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক

2026-06-03T17:30:01+00:00
2026-06-03T17:30:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অ্যালোভেরা পাতা দেওয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ১০৮)
সদরপুর থানা
X

সদরপুর থানা

ফরিদপুরের সদরপুরে ৮ বছরের এক শিশুকে অ্যালোভেরার পাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মধ্যবয়সী ব্যক্তির বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা একদিন পর সদরপুর থানায় আজ বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সদরপুর থানায। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর বাজার কান্দি কোলপাড় গ্রামের লীমা আক্তারের ৮বছর বয়সী কন্যা তার নানা-নানির সাথে গ্রামের বাড়িতে থাকত। শিশুটির মা-বাবা বর্তমানে চরভদ্রাসন থানার এমপি ডাঙ্গী গ্রামে বসবাস করেন।

গত ২ জুন (মঙ্গলবার) দুপুর বেলা শিশুটি তার বান্ধবীদের সাথে খেলাধুলা করার সময় পাশের  বাড়ির  গেন্দু প্রামানিকের ছেলে রেজাউল প্রামানিক (৫০) এর বাড়ির উঠানে যায়। রেজাউল শিশুটিকে অ্যালোভেরার পাতা দেওয়ার কথা বলে নিজের বসতঘরে ডেকে নিয়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষনের সময় শিশুটি চিৎকার করলে তাকে ঘর থেকে বের করে দেয়। 

পরে শিশুটি কান্নাকাটি করলে তার নানীর কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। স্থানীয়রা অভিযুক্ত রেজাউলের বাড়িতে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং একপর্যায়ে বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিশুটির মা চরভাসন থেকে এসে শিশুটিকে নিয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ্ জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি স্পর্শকাতর থাকায় অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার পর থেকে পলাতক থাকা অভিযুক্ত রেজাউল প্রামানিককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, আমি এ ব্যাপারে এখনো তেমন কিছু জানিনা তবে জানার চেষ্টা করছি।

শিশুটির মাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy