ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজের পূর্ণাঙ্গ সূচি

2026-06-03T20:39:42+00:00
2026-06-03T20:39:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৩১)
বাংলাদেশ নারী দল
X

বাংলাদেশ নারী দল

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে বাংলাদেশ দল। আসন্ন মৌসুমে নিউজিল্যান্ড নারী দলের একমাত্র ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ এটিই।

মূলত ২০২৭ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল হোয়াইট ফার্নসদের। তবে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি ২০২৭-এ পুনর্র্নিধারিত হওয়ায় অস্ট্রেলিয়া সিরিজটি পরে আয়োজন করা হবে। ফলে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজই তাদের একমাত্র হোম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকছে।

বাংলাদেশ নারী দলের সফরের শুরু হবে টি২০ সিরিজ দিয়ে। প্রথম ও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর, নেলসনে। এরপর ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি২০। টি২০ সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২১ ও ২৩ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুইয়ে।

এর আগে ২০২২ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই সফরে টি২০ সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফরের সূচি:

১০ ডিসেম্বর । প্রথম টি২০, নেলসন
১২ ডিসেম্বর । দ্বিতীয় টি২০, নেলসন
১৫ ডিসেম্বর । তৃতীয় টি২০, ওয়েলিংটন
১৮ ডিসেম্বর । প্রথম ওয়ানডে, ওয়েলিংটন
২১ ডিসেম্বর । দ্বিতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই
২৩ ডিসেম্বর । তৃতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy