জ্যোতির ফিফটি ও রিতুর দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টানা দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সঙ্গে সোবহানা মোস্তারি ও স্বর্ণার আক্তারের কার্যকর

2026-06-03T20:47:31+00:00
2026-06-03T20:47:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জ্যোতির ফিফটি ও রিতুর দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৩০)
ত্রিদেশীয় টি২০ সিরিজে প্রথম দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিগার সুলতানা।
X

ত্রিদেশীয় টি২০ সিরিজে প্রথম দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিগার সুলতানা।

টানা দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সঙ্গে সোবহানা মোস্তারি ও স্বর্ণার আক্তারের কার্যকর ব্যাটিংয়ে লড়ার মতো সংগ্রহ গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরে রিতু মনির চমৎকার বোলিংয়ে স্কটল্যান্ডকে অনায়াসে হারাল তারা।

স্কটল্যান্ডে ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশের মেয়েরা অবশেষে পেল জয়ের দেখা। এডিনবুরে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে ৩৪ রান জিতেছে তারা। ১৫২ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১১৮ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওমেন্স টি২০ বিশ্বকাপের আগে শেষ ধাপের প্রস্তুতির শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে পায় ৮ রানে হারের তেতো স্বাদ। এবার জয়ে ফিরল জ্যোতির দল।

এক ছক্কা ও ছয়টি চারে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন নিগার। ডাচদের বিপক্ষে ৭৭ রান করেন বাংলাদেশের অধিনায়ক। স্কটিশদের বিপক্ষে আগের ম্যাচে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৪৬ রান। সোবহানা ৩৯ রান করতে একটি ছক্কা ও পাঁচটি চার মারেন। এক চারে ২০ রান করেন স্বর্ণা।

আর পেস বোলিংয়ে দুই ওভারে স্রেফ ১২ রান দিয়ে ৪ উইকেট নেন রিতু। অবদান কম নয় মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার। দুই জনই ধরেন দুটি করে শিকার। এরআগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৩ তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। ভীষণ চাপে পড়া দলের হাল ধরেন নিগার ও সোবহানা। তাদের জুটিতে আসে ৭৭ রান।

ত্রয়োদশ ওভারে সোবহানার বিদায়ে ভঙ্গে তাদের যুগলবন্দি। এরপর নিগারকে সঙ্গ দেন স্বর্ণা। এই জুটিতে আসে ৪৫ রান। এই সময়ে ৪২ বলে পঞ্চাশ স্পর্শ করেন নিগার। শেষ ওভারের প্রথম বলে ড্রেসিং রুমে ফেরেন অভিজ্ঞ ব্যাটার। আর রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে শুরুতে চেপে ধরে বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ বলে ক্যাথেরিন ফ্রেজারকে ফিরিয়ে দেন মারুফা। ক্যাচ নিয়ে এই উইকেটে অবদান রাখা মেঘলা পরের ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ভেঙে দেন ডার্সি কার্টার স্টাম্প।

১ রানে ২ উইকেট হারানো দলকে পথে রাখার চেষ্টা চালান দুই বোন ক্যাথরিন ব্রাইস ও সারাহ ব্রাইস। তাদের ৩৫ রানের জুটি ভাঙেন মারুফা। ভালো শুরুর আভাস দেওয়া আইসা লিস্টারকে ফিরিয়ে দেন রাবেয়া খান।

স্কটল্যান্ডের ইনিংসে ৫ চারে সর্বোচ্চ ৪০ রান করা সারাহ ব্রাইসের প্রতিরোধ ভাঙেন রিতু। পরে ১৮তম ওভারে পাঁচ বলের মধ্যে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান তিনি। শেষ উইকেটটি নিয়ে দলকে উল্লাসে মাতান সোবহানা। একই মাঠে আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫২/৬ (দিলারা ১৫, জুয়াইরিয়া ০, তাজ ৪, জ্যোতি ৫৮, সোবহানা ৩৯, স্বর্ণা ২০, রিতু ৭*; ফন্টেলা ২-০-২৯-০, ক্যাথরিন ৪-০-২৬-২, গর্ডন ৪-০-১৮-১, প্রিয়ানাজ ৩-০-২৫-০, ফ্রেজার ২-০-২০-১, মাকসুদ ২-০-১১-০, মেসেইরা ৩-০-২৩-২)

স্কটল্যান্ড: ১৯ ওভারে ১১৮ (কার্টার ১, ফ্রেজার ০, ক্যাথরিন ২১, সারাহ ৪০, লিস্টার ১৬, ম্যাককোল ৭, প্রিয়ানাজ ১৮, গর্ডন ৫, মাকসুদ ১, ফন্টেলা ৩, মেসেইরা ২*; মারুফা ৩-০-১৩-২, মেঘলা ৪-০-২৩-২, তৃষ্ণা ৪-০-৩০-০, রাবেয়া ৪-০-২৬-১, রিতু ২-০-১২-৪, সোবহানা ২-০-১৪-১)

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা জ্যোতি






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy