প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:০০ পিএম আপডেট: ০৩.০৬.২০২৬ ১০:১৭ পিএম (ভিজিট : ২২৭)

X
প্রতীকী ছবি
বিশ্বকাপ ফুটবল মানেই বাঙালির ঘরে ঘরে বাঁধভাঙা উৎসব। চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। কোটি কোটি ফুটবলপ্রেমীর ইচ্ছা থাকলেও স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ হয় না খুব কম মানুষেরই। তাই দেশের সিংহভাগ সমর্থকের মূল ভরসা টেলিভিশন কিংবা ডিজিটাল স্ক্রিন।
আসন্ন ২০২৬ বিশ্বকাপ টিভির পর্দায় দেখা যাবে কি না, তা নিয়ে এখনো একধরনের অনিশ্চয়তা রয়েছে। তবে এর মধ্যেই দেশের ফুটবল অনুরাগীদের জন্য এলো এক দারুণ স্বস্তির খবর। বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব লুফে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এর ফলে ফুটবলপ্রেমীরা বাংলালিংকের নিজস্ব ওটিটি (ঙঞঞ) প্ল্যাটফর্ম ‘টফি’ (ঞড়ভভবব)-র মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
আজ বুধবার (৩ জুন) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলালিংক। কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলালিংক গ্রাহকরা টফি অ্যাপের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ দেখতে পাবেন। তবে এই সুবিধাটি উপভোগ করতে দর্শকদের নির্দিষ্ট কিছু প্যাক বা সাবস্ক্রিপশন কিনতে হবে।
বাংলালিংকের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক এখন যেকোনো স্থান থেকে উচ্চমানের (ঐরময-য়ঁধষরঃু) স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা দেখার দারুণ অভিজ্ঞতা দেবে।
ডিজিটাল সম্প্রচার নিশ্চিত হওয়ায় মোবাইল বা অনলাইনে খেলা দেখার পথ পুরোপুরি পরিষ্কার হলেও, টেলিভিশন দর্শকদের অপেক্ষা কিন্তু এখনই ফুরোচ্ছে না। টিভির পর্দায় কোন চ্যানেল এই খেলা দেখাবে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে টিভি চ্যানেল নিয়ে ধোঁয়াশা থাকলেও, টফির এই ঘোষণা বিশ্বকাপ উন্মাদনার আগে দেশের ফুটবলপ্রেমীদের মনে বড় এক স্বস্তির সুবাতাস এনে দিয়েছে। এখন কেবল মাঠে বল গড়ানোর অপেক্ষা!