প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৩২ এএম (ভিজিট : ৩৮৯)

X
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক
পে স্কেল শতভাগ বাস্তবায়নসহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চেয়ে সরকারি চাকরিজীবীরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেছেন, কর্মচারীদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে যে, আসলেই আমরা ৫০ শতাংশ পাব না ১০০ শতাংশ পাব?
যদিও সরকার থেকে আমরা কিছুই জানি না আপডেট। সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুই শুনছি যে, পে স্কেল হচ্ছে। কিন্তু আদৌ পে স্কেল হবে কিনা সরকার থেকে কোনও নির্ভরযোগ্য বা কোন নীতি নির্ধারক মন্ত্রী বা অর্থসচিব বা এই লেভেলের কেউ, এখনো সরকারের পক্ষ থেকে আসেনি।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আবদুল মালেক। তিনি বলেছেন, ‘আমরা বারবার দাবি করে আসছিলাম যে, অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি আমাদের মধ্যে আসে যে, পে স্কেল টা হচ্ছে।
তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে, সেটা আসলে থাকতো না। আমরা আশা করি, সরকার এগুলো চিন্তাভাবনা করেই পে স্কেল বাস্তবায়নের দিকে এগোবে।
দীর্ঘ ১১ বছর পর পে স্কেল কোন ধাপে চাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, একবারেই সব দেওয়া হোকে। এতে হয়তো কষ্ট হবে। কিন্তু এটার ওপরে ভিত্তি করে বারবার অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার সুযোগ পাবে না। এবং কর্মচারীরা লাভবান হবে।
হয়তো আমরা এটা বলতে পারি যে, দেশের উন্নয়ন তো প্রতিবছর হচ্ছে। বাজেট ও কিন্তু প্রতি বছর হবে। কিন্তু পে স্কিল তো প্রতিবছর হবে না। পে স্কিলটা তো একবারেই হবে।
‘পে স্কেলটা বাস্তবায়নের জন্য প্রয়োজনে অন্য একটা দিক কাটছাট করে বরাদ্দ টা বাড়ালে কর্মচারী অঙ্গন সরকারের প্রতি আরো বিশ্বস্ত হবে এবং নির্ভরশীল হবে, এটা আমাদের ধারণা’, যোগ করেন এ নেতা।