বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অনলাইন ডেস্ক

জাতীয়

বিদ্যুৎ খাতে গ্রাহকদের ওপর থাকা অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে

2026-06-04T15:02:14+00:00
2026-06-04T15:02:14+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিদ্যুৎ খাতে গ্রাহকদের ওপর থাকা অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আদায় করা মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিলের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে আর্থিক স্বস্তি ফিরে আসবে বলে দাবি করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

সেখানে বলা হয়, বিএনপি সরকারের ১০০ দিন — জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হতে পারে। সেই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে ৪০ টাকা মিটার ভাড়া দিতে হয়। এর সঙ্গে যুক্ত ছিল ৫ শতাংশ ভ্যাট। ফলে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার না করলেও নির্দিষ্ট মাসিক খরচ বহন করতে হতো গ্রাহকদের।

দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। অনেকেই এটিকে অতিরিক্ত বোঝা হিসেবে অভিহিত করে এর পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy