গলাচিপার ইখতিয়ার রহমান কবির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ ইখতিয়ার রহমান

2026-06-04T18:39:59+00:00
2026-06-04T18:39:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গলাচিপার ইখতিয়ার রহমান কবির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৬১)
ইখতিয়ার রহমান কবির
X

ইখতিয়ার রহমান কবির

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ ইখতিয়ার রহমান কবির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

রাজনীতিতে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।

নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় গলাচিপাসহ পটুয়াখালী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ইখতিয়ার রহমান কবিরের এ অর্জন গলাচিপাবাসীর জন্য গর্বের। তার নেতৃত্বে যুবসমাজ আরও সুসংগঠিত হবে এবং জাতীয়তাবাদী রাজনীতির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।এদিকে নবনির্বাচিত যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও যুবসমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy