ষষ্ঠ বোলারের সমাধান খুঁজতেই ওয়ানডে স্কোয়াডে মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে চমক বলতে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। প্রায় চার বছর পর বাংলাদেশ ওয়ানডে

2026-06-04T20:26:05+00:00
2026-06-04T20:26:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ষষ্ঠ বোলারের সমাধান খুঁজতেই ওয়ানডে স্কোয়াডে মোসাদ্দেক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ২৭)
মোসাদ্দেক হোসেন সৈকত
X

মোসাদ্দেক হোসেন সৈকত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে চমক বলতে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। প্রায় চার বছর পর বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি এই অলরাউন্ডার। কেন আফিফ হোসেন ধ্রুবকে বাদ দিয়ে মোসাদ্দেককে নেওয়া হলো, সেই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বুধবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় হাবিবুল বাশার সুমন জানান, এটি মূলত একটি কৌশলগত সিদ্ধান্ত। তার মতে, ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ের পাশাপাশি একজন কার্যকর বোলারও প্রয়োজন ছিল। প্রধান নির্বাচক বলেন, ‘আমরা কিছু কৌশলগত পরিবর্তনের কথা ভেবেছি, যার কারণে এই দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আফিফ সাধারণত ছয় নম্বরে ব্যাটিং করে থাকে। আমরা মনে করছি, এই মুহূর্তে মোসাদ্দেকের ব্যাটিং ফর্ম এবং অভিজ্ঞতা ওই পজিশনে জাতীয় দলের জন্য বেশি কার্যকর হবে।’

বাংলাদেশ দল সাধারণত পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও সমানসংখ্যক বোলার নিয়ে খেলে থাকে। ফলে প্রায়ই ষষ্ঠ বোলারের বিকল্প নিয়ে ভাবতে হয় টিম ম্যানেজমেন্টকে। আর সেই জায়গায় মোসাদ্দেককে আদর্শ সমাধান হিসেবে দেখছেন প্রধান নির্বাচক, ‘আমরা সাধারণত পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও সমানসংখ্যক বোলার নিয়ে খেলি। অনেক সময় ষষ্ঠ বোলারের অভাব অনুভূত হয়। আমার বিশ্বাস, মোসাদ্দেক তার ব্যাটিং ও বোলিং দুই দক্ষতাই কাজে লাগিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারবে। তার অন্তর্ভুক্তিতে দলের ভারসাম্য আরও ভালো হবে,’ বলেন বাশার।

তিনি আরও যোগ করে বলেন, ‘মোসাদ্দেক একজন অভিজ্ঞ ক্রিকেটার, আগে জাতীয় দলের হয়ে খেলেছে এবং বর্তমানে ঢ্কাা প্রিমিয়ার লিগেও ভালো ফর্মে আছেন। একই সঙ্গে তার অলরাউন্ডার সামর্থ্যও আমাদের কাজে লাগবে। তার বোলিংও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

৩০ বছর বয়সি মোসাদ্দেক বাংলাদেশের হয়ে ৪৩টি ওয়ানডে খেলেছেন। মিডল অর্ডারে ৬৩৪ রান করার পাশাপাশি নিয়েছেন ১৭ উইকেট। জাতীয় দলের জার্সিতে তার সর্বশেষ ওয়ানডে ছিল ২০২২ সালে। জাতীয় দলে ফেরার পেছনে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও বড় ভূমিকা রেখেছে। চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) এখন পর্যন্ত ৬ ইনিংসে ৩১০ রান করার পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ১২৯, আর বল হাতে ইকোনমি ৪-এরও নিচে।

অন্যদিকে অঙ্কনকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে আবার ফেরানো হয়েছে। এর ব্যাখায় বাশার বলেন, ‘অন্যদিকে মাহিদুল অঙ্কনের জায়গায় নুরুল হাসান সোহানকে নেওয়ার পেছনেও নির্দিষ্ট কারণ রয়েছে। অঙ্কন মূলত টপ অর্ডারের ব্যাটসম্যান এবং প্রিমিয়ার লিগেও চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করে। কিন্তু আমরা যে ধরনের উইকেটকিপার-ব্যাটসম্যান খুঁজছি, তাকে সাধারণত ছয় বা সাত নম্বরে ব্যাটিং করতে হয়। সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে, অঙ্কনের তুলনায় সোহানের দক্ষতা ওই ভূমিকায় বেশি কার্যকর হবে। ছয়-সাত নম্বরে ব্যাটিংয়ের অভিজ্ঞতা ও দক্ষতার কারণে সোহানকে এগিয়ে রাখা হয়েছে।’

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই সিরিজে চার বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালে সর্বশেষ দেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন-আফিফ হোসেন ও  মাহিদুল ইসলাম ভূঁইয়া। মোসাদ্দেক ছাড়া অস্ট্রেলিয়া সিরিজের দলে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ড সিরিজ মিস করা উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

শুরুতে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

বাংলাদেশ ওয়ানডে দল:মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত,  নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন,  তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy