সান মারিনোকে নিয়ে সতর্ক হামজা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। আগামী ৫

2026-06-04T21:25:17+00:00
2026-06-04T21:25:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সান মারিনোকে নিয়ে সতর্ক হামজা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩০)
ফুটবল কোচের সঙ্গে হামজা চৌধুরী
X

ফুটবল কোচের সঙ্গে হামজা চৌধুরী

বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে এই রোমাঞ্চকর লড়াইয়ে অংশ নিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী।

স্থানীয় ফুটবলারদের কাছে ইউরোপের কন্ডিশন একেবারেই অপরিচিত হলেও, হামজার কাছে এটি বেশ চেনা পরিবেশ। আর নিজের এই অভিজ্ঞতাই দলের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি। দলের সঙ্গে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হামজা বলেন, “আমি দারুণ রোমাঞ্চিত। এখানকার পরিবেশ অসাধারণ। তবে সবচেয়ে বেশি আগ্রহ কাজ করছে মূল ম্যাচটি নিয়ে।”

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে ৩০ ধাপ পিছিয়ে একদম তলানিতে (২১১) অবস্থান করছে সান মারিনো। তবে র‌্যাংকিংয়ের এই ব্যবধান দেখে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না হামজা। তার মতে, ইউরোপের বড় বড় দলের বিপক্ষে নিয়মিত খেলার অভিজ্ঞতা রয়েছে সান মারিনোর।

হামজা সতর্ক করে বলেন, “ম্যাচটি মোটেও সহজ হবে না। বড় দেশগুলোর সঙ্গে খেলে তারা অভ্যস্ত, ফলে তাদের খেলার মান বেশ উন্নত। তাছাড়া নিজেদের মাঠে নতুন কোচের অধীনে খেলবে তারা, তাই পুরো বিষয়টা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।”

জাতীয় দলে অধিনায়ক জামাল ভূঁইয়াসহ অন্যান্য সতীর্থদের সঙ্গে বোঝাপড়া এবং নতুন কোচের গেমপ্ল্যানের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই তারকা। তবে দ্রুতই দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনি আত্মবিশ্বাসী। এ প্রসঙ্গে তিনি বলেন, “সবার জন্যই এটা কিছুটা চ্যালেঞ্জিং। তবে ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব। কোচের নির্দেশনা মেনে কঠোর পরিশ্রম করতে আমি প্রস্তুত।”

সান মারিনোর বিপক্ষের এই ম্যাচটিকে কেবল একটি লড়াই হিসেবে দেখছেন না হামজা। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্য এটিকে আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। ইউরোপের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি দলের সার্বিক অবস্থা যাচাইয়ের দারুণ সুযোগ হিসেবেও তিনি ম্যাচটিকে বিবেচনা করছেন।
ইতিমধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন হামজা চৌধুরী। তবে মূল লড়াইয়ে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিতে তিনি মাত্র দুটি অনুশীলন সেশন পাচ্ছেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy