শিশু রামিসা হত্যা নিয়ে অবশেষে মুখ খুললেন সেই ডলার!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি কিংবা পুলিশি জিজ্ঞাসাবাদে ‘ডলার’ নামের কোনও

2026-06-04T22:03:08+00:00
2026-06-04T22:03:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু রামিসা হত্যা নিয়ে অবশেষে মুখ খুললেন সেই ডলার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ৭৬)
প্রধান আসামি সোহেল রানা, ইনসেটে ডলার
X

প্রধান আসামি সোহেল রানা, ইনসেটে ডলার

শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি কিংবা পুলিশি জিজ্ঞাসাবাদে ‘ডলার’ নামের কোনও ব্যক্তির উল্লেখ নেই বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

গত সোমবার প্রিজন ভ্যানে ওঠার সময় হঠাৎ করেই ডলারের নাম উচ্চারণ করেন সোহেল রানা। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন করে আলোচনা।

এরই পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরে নিজেকে নির্দোষ দাবি করেছেন ডলার। তার দাবি, এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

ডলার বলেন, তিনি একজন ব্যবসায়ী। ব্যবসায় লোকসানের কারণে বর্তমানে আর্থিক সংকটে আছেন। তিন সন্তান নিয়ে কঠিন সময় পার করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজধানীর গুলিস্তানে পীর ইয়েমেনি মার্কেটে তার একটি পাঞ্জাবির দোকান ছিল। পরে লোকসানের কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের সহযোগিতায় একটি অটোরিকশা চালানো শুরু করেন।

তিনি জানান, অটোরিকশা মেরামতের সূত্রেই সোহেল রানার সঙ্গে তার পরিচয় হয়। ওই গ্যারেজেই সোহেল কাজ করতেন। কাজের প্রয়োজনে তাদের মধ্যে পরিচয় হলেও একাধিকবার কাজ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়েছে বলে দাবি করেন তিনি।

ডলার বলেন, একদিন কাজ না করায় সোহেলকে তিনি ধমক দিয়েছিলেন। হয়তো সেই ঘটনার জেরে কিংবা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তার নাম জড়ানো হচ্ছে। তবে কেন তাকে জড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত মামলায় সোহেল আর তার স্ত্রী স্বপ্না ছাড়া তৃতীয় কোনও ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, তদন্তে এখন পর্যন্ত তৃতীয় কোনও ব্যক্তির নাম আসেনি। সোহেল রানা বা তার জবানবন্দিতেও কোনও সহযোগীর উল্লেখ নেই।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy