বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের আগে স্বস্তির খবর দিয়েছে ফ্রান্স। পিঠের চোটের কারণে ডিফেন্ডার উইলিয়াম সালিবার বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা তৈরি

2026-06-04T22:11:40+00:00
2026-06-04T22:11:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:১১ পিএম   (ভিজিট : ৩৮)
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
X

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

বিশ্বকাপের আগে স্বস্তির খবর দিয়েছে ফ্রান্স। পিঠের চোটের কারণে ডিফেন্ডার উইলিয়াম সালিবার বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ দিদিয়ের দেশম। একই সঙ্গে অধিনায়ক কিলিয়ান এমবাপের ফিটনেস সন্তোষজনক বলেও জানিয়েছেন তিনি।

গত সপ্তাহান্তে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের হয়ে খেলার পর মঙ্গলবার প্যারিসের বাইরে ফ্রান্স দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন সালিবা। তবে পিঠের চোটের কারণে তাকে নিয়ে কিছু গণমাধ্যমে অনিশ্চয়তার খবর প্রকাশিত হয়েছিল।

বৃহস্পতিবার রাতে আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে ফরাসি দল। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ম্যাচে সালিবার খেলার সময় সীমিত রাখা হতে পারে। দেশমের কথাতেই মিলেছে সেই ইঙ্গিত, ‘উইলিয়াম ভালো আছে এবং তাকে পরিকল্পনা অনুযায়ী খেলানো হবে। আগামীকাল (আজ) তার খেলার প্রয়োজন হলে সে খেলবে।’

বিশ্বকাপের পর ফ্রান্স দলের দায়িত্ব ছাড়তে যাওয়া দেশম জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি স্কোয়াডে রদবদল করবেন। আইভরি কোস্টের পর আগামী সোমবার উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা। স্কোয়াডে থাকা পিএসজির পাঁচ খেলোয়াড়ের ব্যাপারেও সতর্ক অবস্থানে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ের মতো ফুটবলারদের শারীরিক অবস্থার ওপর বিশেষ নজর রাখা হবে।

ফরাসি কোচ জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলা ছয়জন ফুটবলারের বিষয়টি আমি সতর্কতার সঙ্গে দেখবো, বিশেষ করে যারা শুরু থেকে খেলেছে। সামনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সূচি অপেক্ষা করছে।’

এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে অস্থির একটি মৌসুম কাটালেও অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে বেশ আশাবাদী দেশম। তার মতে, ফরাসি তারকা শারীরিক ও মানসিক-দুই দিক থেকেই চমৎকার অবস্থায় আছেন। তিনি বলেছেন, ‘ক্লাবে যা ঘটে, তা ক্লাবেই থাকে। এটা জাতীয় দল। দলের সঙ্গে এবং প্রথম অনুশীলন সেশনগুলোতে সে সর্বোচ্চ চেষ্টা করেছে।’

এমবাপের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে দেশম আরও বলেছেন, ‘তার এমন অভিজ্ঞতা আছে, যা অন্যদের নেই। এটি তার তৃতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। বিশ্বকাপ কতটা কঠিন প্রতিযোগিতা, সে খুব ভালোভাবেই জানে।’

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy