আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চোট পেয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের আগে এমন খবর শঙ্কা জাগিয়েছিল। তবে কয়েক দিন গড়াতেই সমর্থকদের জন্য

2026-06-04T22:21:13+00:00
2026-06-04T22:21:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:২১ পিএম   (ভিজিট : ৬২)
এমিলিয়ানো মার্টিনেজ
X

এমিলিয়ানো মার্টিনেজ

চোট পেয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের আগে এমন খবর শঙ্কা জাগিয়েছিল। তবে কয়েক দিন গড়াতেই সমর্থকদের জন্য মিলেছে সুখবর। 

ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার থাকলেও আগামী ১৬ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার। আলবিসেলেস্তেদের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, চোট থাকলেও উদ্বোধনী ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন মার্টিনেজ। তবে টুর্নামেন্ট শুরুর আগের প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

মার্টিনেজ চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে ওয়ার্ম-আপের সময়। ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা।  গত বুধবার আর্জেন্টিনার অনুশীলন সেশনে মার্টিনেজকে কোনো গ্লাভস ছাড়াই কেবল এক হাত ব্যবহার করে হালকা অনুশীলন করতে দেখা গেছে। বর্তমানে তার আঙুলে স্প্লিন্ট ও ব্যান্ডেজ দেওয়া রয়েছে। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন তিনি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy