একা একা অনুশীলন করলেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কানসাসে প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলীয় অনুশীলনের প্রথম দিনেই সবার নজর

2026-06-04T22:25:55+00:00
2026-06-04T22:25:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
একা একা অনুশীলন করলেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:২৫ পিএম   (ভিজিট : ৪১)
: লিওনেল মেসি-
X

: লিওনেল মেসি-

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কানসাসে প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলীয় অনুশীলনের প্রথম দিনেই সবার নজর ছিল অধিনায়ক লিওনেল মেসির দিকে।

আকাশি-নীল ও সাদা রঙের বুট পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন কাতার বিশ্বকাপ জয়ী। সতীর্থদের সঙ্গে মাঠে নামলেও কিছুক্ষণ পর তিনি দলের মূল অনুশীলন থেকে আলাদা হয়ে যান।
মাঠের এক পাশে একজন কোচের তত্ত্বাবধানে একাই শারীরিক অনুশীলন ও বল নিয়ে হালকা সেশন করেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও তার আলাদা অনুশীলনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। লিওনেল স্ক্যালোনির দল বিশ্বকাপ মিশন শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। তার আগে ৭ জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy