পাকিস্তানের কাছে সিরিজ হারল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশে আসার আগে প্রস্তুতিটা সুখকর হয়নি অস্ট্রেলিয়ার।পাকিস্তানের কাছে সিরিজ হারের হতাশা নিয়েই এবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তিন

2026-06-05T08:57:21+00:00
2026-06-05T08:57:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের কাছে সিরিজ হারল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৫৭ এএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশে আসার আগে প্রস্তুতিটা সুখকর হয়নি অস্ট্রেলিয়ার।পাকিস্তানের কাছে সিরিজ হারের হতাশা নিয়েই এবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও সিরিজ-নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। 

লাহোরের স্পিন সহায়ক উইকেটে শেষ ওয়ানডেতেও ব্যাটসম্যানের জন্য রান তোলা জন্য ভীষণ কঠিন কাজ।আগে ব্যট করতে নেমে মাত্র ১৫৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। সেই রান তাড়ায় ১১২ রানেই ৬ উইকেট হারিয়েছিল শাহিন আফ্রিদির দল।

তবে শাদাব খানের ২৯ রানের ইনিংসে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে তারা। তাতে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।

বোলিং সহায়ক উইকেটে ১৫৮ রানের লক্ষ্য ছুঁতে পাকিস্তানের লেগেছে ৪১.৫ ওভার। দলীয় ২৭ রানে সাহিবজাদা ফারহানকে হারানোর পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে দলটি। সর্বোচ্চ ৪০ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে।

শাদাবের পাশাপাশি আবদুল সামাদও কৃতিত্ব পাবেন। অপরাজিত ছিলেন ১৮ রানে। সপ্তম উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছেন অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি।

বল হাতে নিজেদের কাজটা করেছেন পাকিস্তানের বোলাররাও। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে তাদের সর্বনিম্ন রানে। টসে জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া আজও উইকেট হারিয়েছে শূন্য রানে।

শাহিন আফ্রিদির করা ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়েছেন ম্যাথু শর্ট। এরপর অধিনায়ক জশ ইংলিস ও মারনাস লাবুশেন গড়েন ৪৬ রানের জুটি। তবে ১৯ রানে লাবুশেন রানআউট হলে ভাঙে সেই জুটি। এরপর অ্যালেক্স ক্যারির সঙ্গে ৫২ রানের জুটি গড়েন ইংলিস।

একপর্যায়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ৯৮। সেই অস্ট্রেলিয়াই ১৩৭ রানে হারায় ৮ উইকেট। মূলত দলীয় 

১১৯ রানে ইংলিস আফ্রিদির বলে ৬৫ রানে আউট হলে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে পড়ে। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল ওই লাবুশেন ও ক্যারির ব্যাট থেকেই। ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি। ২টি করে উইকেট নিয়েছেন আবরার আহমেদ ও শাদাব খান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy