যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার মাঈনুল ও রোকন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান অঙ্গ-সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন জাজিরার দুইজন দুঃসময়ের

2026-06-05T12:52:27+00:00
2026-06-05T12:52:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার মাঈনুল ও রোকন
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ১৮১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান অঙ্গ-সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন জাজিরার দুইজন দুঃসময়ের নির্যাতিত ও ত্যাগী নেতা মাঈনুল ইসলাম ফরাজি ও রোকনুজ্জামান বাবু তালুকদার।

বৃহস্পতিবার (৪-জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা হয়। এতে যুবদলের সভাপতি রাখা হয় আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক রাখা হয় নুরুল ইসলাম নয়নকে।

উক্ত কমিটিতে মাঈনুল ইসলাম ফরাজি সহ-সাংগঠনিক সম্পাদক ও রোকনুজ্জামান বাবু তালুকদার কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এর আগে মাঈনুল ইসলাম ফরাজি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এবং রোকনুজ্জামান বাবু তালুকদার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

পলাতক ফ্যাসিস্ট আমলে দীর্ঘ সময় কান্দ্রীয় এই দায়িত্ব পালনকালে তারা ব্যাপক নির্যাতন ও অত্যাচার সহ্য করেও দলীয় কার্যক্রম থেকে কখনও পিছপা হননি। এমনকি জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে আন্দোলন করতে গিয়ে রোকনুজ্জামান বাবু তালুকদার গুলিবিদ্ধ হন।

বিষয়টি নিয়ে পদপ্রাপ্ত মাঈনুল ইসলাম ফরাজি ও রোকনুজ্জামান বাবু তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টির সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সবসময়ই জনগণের পাশে থাকার অভিপ্রেত প্রকাশ করেন।

উল্লেখ্যঃ জাজিরার এই দুই কৃতিসন্তানদের মধ্যে রোকনুজ্জামান বাবু তালুকদার শরীয়তপুর-১ তথা পালং-জাজিরা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য গত নির্বাচনের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং বর্তমানেও পরবর্তী সংসদ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছেন। অন্যদিকে মাঈনুল ইসলাম ফরাজি আসন্ন জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy