সুন্দর ফুটবল নয়, ফাইনালে জয়ই মুখ্য বাটলারের কাছে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গ্রুপ পর্বে ভারতের কাছে তিন গোলের হার এখন অতীত। সেমিফাইনালের কঠিন বাধা পেরিয়ে সাফের ফাইনালে পা রাখা বাংলাদেশ

2026-06-05T20:25:09+00:00
2026-06-05T20:25:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দর ফুটবল নয়, ফাইনালে জয়ই মুখ্য বাটলারের কাছে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ২৪)
বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার
X

বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার

গ্রুপ পর্বে ভারতের কাছে তিন গোলের হার এখন অতীত। সেমিফাইনালের কঠিন বাধা পেরিয়ে সাফের ফাইনালে পা রাখা বাংলাদেশ দলের চোখ এখন কেবল শিরোপায়। মেগা ফাইনালের আগে নিজেদের কৌশল, দলের মানসিকতা এবং প্রতিপক্ষ নিয়ে অকপট কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার।

আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফাইনালে সুন্দর ফুটবলের চেয়ে যেকোনো মূল্যে জয় তুলে নেওয়াই তার প্রধান লক্ষ্য। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার এবং আসরে এখন পর্যন্ত ভারতের কোনো গোল হজম না করার পরিসংখ্যান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নিজের বাস্তববাদী দর্শনের কথা তুলে ধরেন বাটলার।

তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক ফুটবলে সবসময় সুন্দর ফুটবল খেলাটা মুখ্য নয়, আসল বিষয় হলো জয় নিয়ে মাঠ ছাড়া। আমি ৪০ বছরের বেশি সময় ধরে এই পেশায় আছি এবং নিশ্চিত করে বলতে পারি, সেরা দলগুলো শিরোপা জয়ের পথে সেমিফাইনাল বা ফাইনালে সবসময় দারুণ ফুটবল খেলে না। আসল বিষয় হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনা।

গ্রুপ পর্বের হারের কোনো প্রভাব ফাইনালে পড়বে না বলেও জানান তিনি। বাটলার বলেন, ‘আগামীকাল সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি। ভারতের বিপক্ষে আগের হারের সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক নেই। আমরা ফাইনালে আছি, সেটাই সবচেয়ে বড় কথা। মেয়েরা অসাধারণ দৃঢ়তা ও চরিত্র দেখিয়েছে।’

ম্যাচের আগের দিন পাবলিক স্টেডিয়ামে অনুশীলন এবং সেখানে নিরাপত্তা ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইংলিশ এই কোচ। অনুশীলনের সময় এক বহিরাগত ব্যক্তির মাঠে ঢুকে ভিডিও করার ঘটনাটিকে তিনি ‘বিপজ্জনক ও অনুচিত’ বলে আখ্যা দেন।

অন্যদিকে, সেমিফাইনালে চোট পাওয়া মনিকা চাকমার খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাটলার। তিনি জানান, মনিকার খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ।

তবে উইঙ্গার ঋতুপর্ণা চাকমা ও দলে নতুন আসা আনিকার পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। বাটলার বলেন, ‘আমি কাউকে আলাদা সুপারস্টার ভাবি না। আমার কাছে সবাই সমান। আনিকা দারুণ অবদান রাখছে, সে পেশাদার এবং সময়ের সঙ্গে আরও উন্নতি করবে।’

প্রতিপক্ষ হিসেবে ভারতকে শক্তিশালী মানলেও নিজেদের আক্রমণাত্মক পরিকল্পনার কথা জানিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘ফাইনালে আমরা আক্রমণাত্মক মানসিকতা নিয়েই নামব। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা ভারতের রক্ষণ ভাঙতে পারব। আমি জানি তাদের শক্তি কোথায় এবং দুর্বলতা কোথায়। আমরা আমাদের সেরাটা দেব।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy