হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চাই না: মারিয়া

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের দুটি শিরোপা জয়ের সাক্ষী ছিলেন মারিয়া মান্দা। তবে

2026-06-05T20:31:22+00:00
2026-06-05T20:31:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চাই না: মারিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৪১)
ভারত ও বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক
X

ভারত ও বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের দুটি শিরোপা জয়ের সাক্ষী ছিলেন মারিয়া মান্দা। তবে এবার প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড হাতে ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই মিডফিল্ডার।

আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে ঝরে পড়েছে আত্মবিশ্বাস। শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই হ্যাটট্রিক শিরোপা জিততে চান তিনি। সংবাদ সম্মেলন শেষে শিরোপা ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনেও মারিয়ার চোখেমুখে ছিল সেই আত্মবিশ্বাসের ছাপ।

সেমিফাইনালে নেপালকে হারানোর পর দলের ভেতরের ‘পজিটিভ ভাইব’ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন মারিয়া। দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের টিমের সব প্লেয়ার ফিট আছে। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও আমরা জয় পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ফাইনালে ওঠার কারণে দল মানসিকভাবে দারুণ উজ্জীবিত।’

আগের দুটি সাফজয়ী দলের সদস্য হলেও এবার অধিনায়কের দায়িত্ব থাকায় বাড়তি কোনো চাপ নিচ্ছেন না মারিয়া। বরং এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে এবং প্লেয়ার হিসেবে, মনের ভেতর এই সুযোগটা কাজে লাগানোর তাগিদ কাজ করছে। টানা তৃতীয়বারের মতো সুযোগ এসেছে, এমন সুযোগ সবসময় আসে না। দেশবাসীকে একটি ভালো খেলা উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব।’

গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং একই হোটেলে দুই দলের অবস্থান; এসবকে মানসিক চাপ হিসেবে দেখছেন না মারিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাদের পুরো মনোযোগ কেবল মাঠের খেলায়।

দর্শকদের চাপ সামলানোর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে মারিয়া বলেন, ‘বিগত সাফে আমরা যখন নেপালে খেলেছিলাম, তখনও সেখানে প্রচুর দর্শক ছিল এবং অনেক চাপ ছিল। আমরা সেগুলো ফেস করে চ্যাম্পিয়ন হয়েছি। তাই দর্শক বা বাইরের কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি ভারত শক্তিশালী দল, তবে আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্যই প্রস্তুত হয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা আমাদের আছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy