নিজের চোট নিয়ে যা বললেন তানজিম সাকিব

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চলতি বছরের মে মাসের শেষের দিকে পিঠের চোটে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। নিজের

2026-06-05T21:07:38+00:00
2026-06-05T21:07:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিজের চোট নিয়ে যা বললেন তানজিম সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৩২)
বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব-ফাইল ছবি
X

বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব-ফাইল ছবি

চলতি বছরের মে মাসের শেষের দিকে পিঠের চোটে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। নিজের ইনজুরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত জানিয়েছেন তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে মাঠে ফিরতে তার প্রায় ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে।

চোট নিয়ে বিভ্রান্তি ছড়ানো বিভিন্ন খবরের প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ পেসার লিখেছেন, “বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিকর নিউজ আমি দেখতে পেয়েছি, তাই আমার ইনজুরির বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি।”

তিনি জানান, বেশ কিছুদিন আগে তার কোমরের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম নিউজিল্যান্ডের সার্জন এবং তাদের ক্রিকেট দলের ফিজিওর সঙ্গে পরামর্শ করে ‘ন্যাচারাল হিলিং’ প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।

তানজিম আরও লেখেন, সাধারণত এ ধরনের চোট সারতে ৬–৭ সপ্তাহ সময় লাগে এবং এরপর এমআরআই করে দেখা হবে হাড় জোড়া লেগেছে কি না। বর্তমানে তিনি বিশ্রামে আছেন।

তিনি বলেন, হাড় সম্পূর্ণ জোড়া লাগার পর ধীরে ধীরে রিহ্যাব শুরু হবে এবং এরপর বোলিংয়ে ফিরবেন। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ বলে জানান এই পেসার।
সবশেষে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy