প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ৪৭)

X
আড়াইহাজার থানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্ধবীর বাসায় রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরে আসা সানোয়ারা বেগম (২৭) নামে এক প্রবাসীর ত্রীকে হত্যার ঘটনায় অবশেষে বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলার রুজু করা হয়েছে।
তবে এ মামলায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়েছে বলে পুলিশ স্বীকার করছে না। মামলাটি নিহত সানোয়ারা বেগমের ছেলে মো. মুজাহিদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদেরকে আসামী করে দায়ের করেছে।
প্রসঙ্গত, বুধবার (৩ জুন) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায়। বৃহষ্পতিবার দুপুরে ভিকটিমের স্বামীর নির্মাণাধীন একটি ঘরের ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী এবং একই এলাকার লাল মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে খাওয়া দাওয়ার পর ভিকটিম সানোয়ারা তার সন্তানদেরকে জানায় যে, রাতে তিনি বাড়ী ফিরবেননা। তিনি তার বান্ধবী একই গ্রামের সুইটির বাড়ীতে রাত কাটাবেন। এ কথা বলে বের হয়ে গিয়ে পরদিন দুপুর পর্যন্ত আর বাড়ীতে ফিরে আসেনি। এদিকে বৃহষ্পতিবার দুপুরে তার লাশ পাওয়া যায় তারই স্বামীর নির্মাণাধীন একটি ঘরের ভিতরে। ভিকটিমের পরিবার থেকে ঘটনাকে হত্যাকান্ড বলে অভিযোগ জানানো হয়েছে। এলাকাবাসির ধারণা, এ বিষয়ে নিহতের বান্ধবী সুইটি বা তার স্বামী এবাদুল জড়িত কি না তা খতিয়ে দেখা দরকার। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর পর থানার ওসি মোঃ সহজেল হোসেন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে বিষয়টি একটি হত্যাকান্ড বলে ধরে নিয়েছে থানা পুলিশ।
এলাকাবাসীর ধারণা, নিহত সানোয়ারার বান্ধবী সুইটির স্বামী এবাদুল জড়িত থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সানোয়ারার বান্ধবী সুইটি কে আটক করা হয়েছে বলে এলাকাবাসী জানালেও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সুইটিকে আটক করার বিষয়টি অস্বীকার করেন। তবে থানার ওসি মোঃ সহজেল হোসেন বিষয়টি সম্পর্কে নীরপেক্ষ ভাবে অতীব গুরুত্বের সহিত তদন্ত করা হচ্ছে বলে জানান।