এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

জাতীয় দলের পাইপলাইন বলা হয় হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে। প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা ভাবনা থাকে বিসিবির। আসন্ন

2026-06-05T21:47:34+00:00
2026-06-05T21:47:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় দলের পাইপলাইন বলা হয় হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে। প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা ভাবনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় পরিকল্পনা রয়েছে। 

এরই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি বিভাগ। তিন ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি চার দিনের ম্যাচও। কালই বগুড়ার উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা। 

ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক বসার কথা রয়েছে সভাপতি তামিম ইকবালের। জানা গেছে, ক্রিকেটারদের নানা দিক নির্দেশনা দিতে পারেন ক্রিকেটারদের। 

আগামী ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চার দিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

প্রথম দুই ওয়ানডেতে এইচপি স্কোয়াড : জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মো. আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড : জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ, খালেদ আহমেদ।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy