ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে জেলা

2026-06-06T11:26:06+00:00
2026-06-06T11:26:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৩১)
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
X

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 


র‍্যালিতে নেতৃত্ব দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবুয়াল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। 


আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 


জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy