এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণেরও শঙ্কা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

জাতীয়

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (৬ জুন) সকালে

2026-06-06T13:14:06+00:00
2026-06-07T11:31:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণেরও শঙ্কা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:১৪ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১১:৩১ এএম  (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তাররা আশঙ্কা করছেন, এবারের ডেঙ্গুর ধরন ভয়াবহ হতে পারে, যার নাম হেমোরেজিক ডেঙ্গু। এতে আক্রান্তদের ক্ষেত্রে রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই ডেঙ্গু প্রতিরোধে মাঠে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে। অভিযানে যেকোনো প্রতিষ্ঠান বা স্থানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর জরিমানা আরোপ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, জরিপে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ।

জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ পালন করা গেলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও মন্তব্য করেন প্রশাসক আব্দুস সালাম।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy