বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাহবুব আলম (৩৫) ও মো. পারভেজ (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার

2026-06-06T14:09:37+00:00
2026-06-06T14:09:37+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৬৭)
বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।
X

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।

চট্টগ্রামের বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাহবুব আলম (৩৫) ও মো. পারভেজ (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। 

শনিবার (৬ জুন) সকালে বাঁশখালী পৌরসভার থানা গেইট সংলগ্ন প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাঁশখালী থানা উপ-পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত: মাদক কারবারি মাহবুব আলম ও মো. পারভেজ কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউপির ইসলামনগর এলাকার বাসিন্দা। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, 'বাঁশখালীর প্রধান সড়কস্থ থানার গেইটে চেকপোস্ট বসিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।'#







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy