দুর্গাপুরে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা, বিজিবির হাতে আটক পাচারকারীসহ এক কিশোরী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় পাচারকারীসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার

2026-06-06T15:59:48+00:00
2026-06-06T15:59:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা, বিজিবির হাতে আটক পাচারকারীসহ এক কিশোরী
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৬৬)
দুর্গাপুরে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা, বিজিবির হাতে আটক পাচারকারীসহ এক কিশোরী
X

দুর্গাপুরে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা, বিজিবির হাতে আটক পাচারকারীসহ এক কিশোরী

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় পাচারকারীসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৬ জুন) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক পাচারকারীর নাম সিলভার চাকমা। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরী রাত্রি সরকার (১৪) উপজেলার বরইগঞ্জ এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় পুশ-ইন ও মানবপাচার প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টহলরত সদস্যরা সীমান্তের মেইন পিলার ১১৫৬/৮-এস-এর নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা এলাকার সীমান্ত দিয়ে পাচারকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচার চেষ্টার ওই কিশোরী রাত্রি সরকারের বাড়ি বাংলাদেশ। তার অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করেন। তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে সে পাচারকারী সিলভার চাকমার শরণাপন্ন হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী আরও জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক পাচারকারী ও কিশোরীকে দুর্গাপুর থানায় হস্তান্তরেরর প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy