ডেঙ্গু প্রতিরোধে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক র‍্যালি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও

2026-06-06T18:11:10+00:00
2026-06-06T18:11:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু প্রতিরোধে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক র‍্যালি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৮১)
সচেতনতামূলক র‍্যালি
X

সচেতনতামূলক র‍্যালি

“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) ইসলামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের। তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy