ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ হানিফ আলী নামে এক

2026-06-06T18:20:02+00:00
2026-06-06T18:20:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ১৫২)
এক লক্ষ টাকা জরিমানা
X

এক লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ হানিফ আলী নামে এক ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে তাকে এই জরিমানা করা হয়।

শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার নদীর ঘাটে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। এসময় ভূঞাপুর থানা পুলিশ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হানিফ আলী উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন- সরকারি নিয়ম অমান্য করে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদীতে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল। 

ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, বালু উত্তোলনের ক্ষেত্রে কোন বৈধ ও অনুমোদন যদি না থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় সচেতন ও সচেষ্ট রয়েছে। যারা অবৈধ ও অননুমোদিত কাজের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy