প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌজন্য সাক্ষাৎ করেছেন।আজ শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক

2026-06-06T18:57:05+00:00
2026-06-06T18:57:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৪৪)
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ
X

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দুই দেশের সম্পর্কের সম্ভাবনা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের অংশ হিসেবে তিনি এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy