পিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের কোনো দল এবার খেলছে না গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। তবু টুর্নামেন্টটিতে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। পারভেজ হোসেন ইমন

2026-06-06T20:32:14+00:00
2026-06-06T20:32:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৫২)
পারভেজ হোসেন ইমন
X

পারভেজ হোসেন ইমন

বাংলাদেশের কোনো দল এবার খেলছে না গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। তবু টুর্নামেন্টটিতে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। পারভেজ হোসেন ইমন খেলবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি না থাকায় হতাশ ছিলেন দেশের ক্রিকেটভক্তরা।

কারণ আগের দুই আসরেই রংপুর রাইডার্স ফাইনাল খেলেছিল, যার মধ্যে একবার শিরোপাও জিতেছিল দলটি। তবে এবার দল না থাকলেও ইমনের অংশগ্রহণ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সমর্থকদের। ইংরেজী গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্য লাহোরের দলে রাখা হয়েছে ইমনকে।

সাম্প্রতিক সময়ে পিএসএলে লাহোরের হয়ে দারুণ সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে ব্যাট হাতে করেন ৭১ রান, স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৬। বিশেষ করে মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে নজর কাড়েন তিনি।

তবে চোটের কারণে বেশি দূর এগোতে পারেননি ইমন। গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচ চলাকালে সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। পরে এমআরআই স্ক্যানে লিগামেন্টে চোট ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম ও পুনর্বাসনে যাওয়ায় মাত্র তিন ম্যাচ খেলেই পিএসএল শেষ হয়ে যায় তার।

লাহোরের হয়ে সর্বশেষ পিএসএলে খেলেছিলেন আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও। তবে গ্লোবাল সুপার লিগে তাকে পাওয়া যাবে না দলটির। কারণ আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সর হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে মুস্তাফিজের।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy