প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিট : ৬১)

X
৫০ হাজার টাকা জরিমানা
নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে অবৈধভাবে ধানী জমির মাটি কর্তনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ নেতৃত্ব দেন।
অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি যথাযথ অনুমোদন ছাড়াই কৃষি কাজে ব্যবহৃত ধানী জমি থেকে মাটি কেটে বিক্রি ও পরিবহনের কার্যক্রম পরিচালনা করছেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বরতা রক্ষা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কর্তনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।