স্পিকারের সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের সৌজন্য সাক্ষাৎ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য

2026-06-06T21:24:08+00:00
2026-06-06T21:24:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্পিকারের সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের সৌজন্য সাক্ষাৎ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৪১)
সৌজন্য সাক্ষাৎ
X

সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানী ঢাকায় সম্প্রতি স্পিকারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় নেতা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি হবিগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল তার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, হাসপাতালের সুযোগ-সুবিধা উন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের জনগণ দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন প্রত্যাশা করে আসছেন। এসব প্রত্যাশা বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে।

সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকার জনগণ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাকে বিপুল সমর্থন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা এখন আমার প্রধান দায়িত্ব। তাই জনগণের কল্যাণে সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি।”

তিনি আরও বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা এ এলাকার উন্নয়নে আন্তরিক সহযোগিতা করবেন।”

স্পিকারের সঙ্গে সংসদ সদস্যের এ সৌজন্য সাক্ষাতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, জাতীয় পর্যায়ে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হতে পারে।

সচেতন মহলের মতে, নির্বাচনী এলাকার জনগণের স্বার্থে সরকারের উচ্চপর্যায়ে নিয়মিত যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক আলোচনা ভবিষ্যতে মাধবপুর ও চুনারুঘাটের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy