বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা, বাদ পড়ছেন কে?

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুশীলনে গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে

2026-06-06T17:37:17+00:00
2026-06-06T17:37:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা, বাদ পড়ছেন কে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১১৯)
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা
X

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুশীলনে গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শুক্রবার অনুষ্ঠিত দলের শেষ অনুশীলন সেশনে পায়ের পেশিতে চোট পান বালের্দি। চোটের কারণে তিনি অনুশীলন সম্পন্ন করতে পারেননি।

পরবর্তী মেডিকেল পরীক্ষায় জানা গেছে, মার্সেইয়ের এই সেন্টার-ব্যাকের পায়ের পেশি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত ২১ দিন সময় লাগবে। ফলে বিশ্বকাপের শুরুতেই তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তিনি বালের্দিকে চূড়ান্ত দলে রাখবেন নাকি তার পরিবর্তে অন্য কাউকে সুযোগ দেবেন, তা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারণ হতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী, বদলি খেলোয়াড় নিতে হলে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকেই কাউকে নির্বাচন করতে হবে। সম্ভাব্য বিকল্প হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন মার্কোস সেনেসি।

২৭ বছর বয়সী বালের্দি এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ১১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সময়ে দলের রক্ষণভাগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy