চূড়ান্ত হলো পে-স্কেলের রূপরেখা: যেভাবে বাস্তবায়ন

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

আগামী ১ জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়ন করা হবে।এ নিয়ে

2026-06-07T10:02:37+00:00
2026-06-07T10:02:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চূড়ান্ত হলো পে-স্কেলের রূপরেখা: যেভাবে বাস্তবায়ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:০২ এএম   (ভিজিট : ৫৮৬৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ১ জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়ন করা হবে। 

এ নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা ও অনিশ্চয়তা। নতুন পে-স্কেল কার্যকরের জন্য একটি রূপরেখাও প্রায় চূড়ান্ত।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আগামী ১ জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একেবারেই বাধা বা অনিশ্চয়তার কিছু নেই। 

তবে দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা ও বড় অঙ্কের বাজেট বরাদ্দের চাপ বিবেচনায় নিয়ে মোট তিন ধাপে পে স্কেল বাস্তবায়নের চিন্তা করছে সরকার। 

এছাড়া কিছু পরিবর্তন রয়েছে; যেগুলো এখনি জানাতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন এই বেতন কাঠামো কার্যকরের জন্য সরকারের পক্ষ থেকে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার একটি বিশাল অঙ্কের আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

যদিও নতুন পে-স্কেল নিয়ে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহের পাশাপাশি একধরনের তীব্র প্রচ্ছন্ন উদ্বেগও তৈরি হয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy