আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নে খাল খনন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর নতুনপাড়া এলাকায় সরকারি উদ্যোগে বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা ব্যয়ে

2026-06-07T14:01:02+00:00
2026-06-07T14:01:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নে খাল খনন
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর নতুনপাড়া এলাকায় সরকারি উদ্যোগে বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ খাল খননের কাজ শুরু হয়েছে। খাল খনন সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার বিঘা ফসলি জমি জলাবদ্ধতা ও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা ও আবেদনের প্রেক্ষিতে সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে ভরতপুর নতুনপাড়া ব্রিজ থেকে শুরু করে ট্যাপার ব্রিজ পর্যন্ত খালটি খনন করা হচ্ছে। বর্তমানে খননকাজ পুরোদমে চলমান রয়েছে।

এ বিষয়ে চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, “জনগণের দীর্ঘদিনের দাবির মুখে ভরতপুর নতুনপাড়া ব্রিজ থেকে ট্যাপার ব্রিজ পর্যন্ত খালটি সরকারিভাবে অনুমোদন পেয়েছে। খাল খনন সম্পন্ন হলে লক্ষণপুর, ভরতপুর ও নওদাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের কয়েক হাজার বিঘা জমির ফসল রক্ষা পাবে।”

এদিকে খাল খননের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, খালটি সংস্কার ও খনন করা হলে বর্ষা মৌসুমে ফসলি জমির পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচকাজেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy