আদালতে মামলা চলমান অবস্থায় বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের উত্তর শার্শা গ্রামে একটি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামের

2026-06-07T14:47:40+00:00
2026-06-07T14:47:40+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আদালতে মামলা চলমান অবস্থায় বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের উত্তর শার্শা গ্রামে একটি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উচ্ছেদ হওয়া পরিবারটি বর্তমানে অন্যের বাড়িতে বসবাস করছে।

এলাকাবাসীর অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় একটি পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে উচ্ছেদ করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। উচ্ছেদ হওয়া ব্যক্তি উত্তর শার্শা গ্রামের চায়ের দোকানদার জিয়ারুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে কথা হলে জিয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, তার পৈতৃক সম্পত্তি নিয়ে চাচাতো ভাই মোস্তফা গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা দেওয়ানি আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলার নম্বর- ১২৫/২৫।

জিয়ারুল ইসলামের প্রশ্ন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে তার চাচাতো ভাই তার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করলেন। তিনি বলেন, “এ ঘটনার কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”

এলাকাবাসী জানান, জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তার পৈতৃক বসতবাড়িতে বসবাস করে আসছিলেন। তবে নবালি গাজীর ছেলে মোস্তফা গাজী ওই বসতবাড়ি নিজের বলে দাবি করেন। এ নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে জিয়ারুল ইসলাম মোস্তফা গাজীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয়দের দাবি, প্রায় দুই মাস আগে রাতের আঁধারে মোস্তফা গাজী তার লোকজন নিয়ে জিয়ারুল ইসলামের বসতবাড়ি ভাঙচুর করেন এবং পরিবারটিকে সেখান থেকে উচ্ছেদ করে দেন। বর্তমানে জিয়ারুল ইসলাম তার পরিবার নিয়ে অন্যের বাড়িতে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন।

চায়ের দোকানদার জিয়ারুল ইসলাম বলেন, “আদালত কি আমার বসতবাড়ি ফিরিয়ে দিতে পারবে? নাকি আমি পরিবার নিয়ে এভাবেই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকব?” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং তার বসতভিটা ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy