প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ৭১)

X
ছবি: প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদার এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৭ জুন) রবিবার দুপুর ২ টার দিকে উপজেলা বিএনপির দলিয় অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত আলেমসমাজের মধ্যনগর বাজার জামে বড় মসজিদের ইমাম মোঃ আবুল হাসান আকুন্জী দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রোকন উদ্দিন,যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান জিয়া,সমাজের সুধী মহলের মোঃ জামাল তালুকদার প্রমুখ। তাছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে মরহুম আব্দুল হামিদ তালুকদার এর রাজনৈতিক কেরিয়ার ছিল জিয়া'র আদর্শিক নীতির কর্মীবান্ধব এবং তার জীবনীর কৃতিত্বের আলোচনা করেন। এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলেই মোনাজাতে অংশ গ্রহন করেন।