বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (৭ জুন) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন

2026-06-07T16:52:03+00:00
2026-06-07T16:52:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৩১)
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
X

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (৭ জুন) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে পরিচালনা ৮৬ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। 

৮৬তম বোর্ড সভায় সভাপত্বিত করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয় ঢাকার যুগ্মসচিব (উপকরণ) মোঃ জসিম উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও এর বোর্ড সদস্য মোঃ জাফুরুল্লাহ, রাজশাহীর বোর্ড সদস্য মোঃ সাইফুল ইসলাম হিরক, বোর্ড সদস্য মিসেস বদরুল লাইলি, বিএমডিএর অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম,  আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্যগন। 

সভার প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ‘র জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।

সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy