লাখাইয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শনিবার দুপুরে

2026-06-07T16:49:32+00:00
2026-06-07T16:49:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৩২)
লাখাইয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক
X

লাখাইয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। 

শনিবার দুপুরে পশ্চিম মুড়িয়াউক এলাকায় একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে অভিযুক্ত বখাটে ছানা মিয়া ওরফে ছানাউল্লাহকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক ছানা মিয়া মুড়িয়াউক গ্রামের মৃত ছবুর হোসেনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি দোকান থেকে জুস কিনে বাড়ি ফিরছিল। পথে বখাটে ছানা মিয়া তাকে আরও জুস ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসেন এবং স্থানীয়দের ডাকেন। লোকজন ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে, তবে জনতা তাকে ধাওয়া করে আটকে ফেলে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।ভুক্তভোগী শিশুর বাবা জানান, ছানা মিয়া এলাকার একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। 


বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ উদ্দিন জানান, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়ধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy