আড়াইহাজার বাজার যানজটমুক্ত করতে এমপি আজাদের ট্রাফিক নিয়োগ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজার যানজটমুক্ত করতে নিজস্ব উদ্যোগে চারজন ট্রাফিক কর্মী নিয়োগ দিয়েছেন এমপি নজরুল ইসলাম আজাদ। বেতন দেবে ফাউন্ডেশন।

2026-06-07T18:02:38+00:00
2026-06-07T18:02:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজার বাজার যানজটমুক্ত করতে এমপি আজাদের উদ্যোগে ট্রাফিক কর্মী নিয়োগ
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ১১৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারকে যানজটমুক্ত করতে নিজস্ব উদ্যোগে চারজন ট্রাফিক কর্মী নিয়োগ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টা থেকে তারা কাজ শুরু করেছেন।

জানা গেছে, এমপির প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠিত 'মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে এসব কর্মীর বেতন-ভাতা প্রদান করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দুই শিফটে ভাগ হয়ে তারা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আড়াইহাজার পৌর বাজার নারায়ণগঞ্জের অন্যতম যানজটপ্রবণ এলাকা। সিএনজি ও অটোরিকশার আধিক্য এবং ফুটপাত হকারদের দখলে থাকায় এখানে প্রতিনিয়ত জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই নজরুল ইসলাম আজাদ বাজারটিকে যানজটমুক্ত করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় জনদুর্ভোগ লাঘবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।





  বিষয়:   আড়াইহাজার বাজার  যানজটমুক্ত  এমপি নজরুল ইসলাম আজাদ  নারায়ণগঞ্জ নিউজ  ট্রাফিক কর্মী নিয়োগ  মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন. 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy