প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:৩০ পিএম (ভিজিট : ৩৫)

X
স্পিকার হাফিজ উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, “আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে।”
তিনি আরও বলেন, “নারী সদস্যদের আগমনে সংসদ আজ পূর্ণতা পেয়েছে। তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই।”
পরে স্পিকার এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বাজেট অধিবেশন শুরু হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটি প্রথম বাজেট অধিবেশন।
আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।