
X
ফার্মাসিস্টস ফোরামের বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) কমিটি ও উপদেষ্টা প্যানেল অনুমোদন
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আগামী এক বছরের মেয়াদে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ইউনিট’-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা প্যানেল অনুমোদন করা হয়েছে।
আজ রোববার (৭ জুন) কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এবং বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠানের ৩৩ জন অভিজ্ঞ কর্মকর্তাকে নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে। একই সঙ্গে সাইফুল ইসলাম ইমনকে সভাপতি এবং আহসান উল্লাহকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা প্যানেলে রয়েছেন এমডি আশরাফুল আলম, ইনচার্জ কোয়ালিটি অ্যাসুরেন্স ডেল্টা ফার্মা লিমিটেড; এস. এম. একরামুল হক ম্যানেজিং পার্টনার দ্য ওরিয়েন্ট ল্যাবরেটরিজ লিমিটেড; আবু ওবায়দা রানা সিনিয়র স্পেশালিস্ট ফর্মুলেশন ডেভেলপমেন্ট ওরজাক্স ইলাচ তুরস্ক; গোলাম মুক্তাদির ম্যানেজিং ডিরেক্টর ইকো হেলথ প্ল্যানস লিমিটেড; আব্দুল্লাহ আল মামুন পোস্টডক রিসার্চ ফেলো ইউনিভার্সিটি অব কান নরম্যান্ডি, ফ্রান্স; মো. আশরাফুল ইসলাম সিনিয়র অ্যাডিশনাল ম্যানেজার প্রোডাক্ট ডেভেলপমেন্ট রেনাটা পিএলসি; ঋষিকেশ সিনিয়র এক্সিকিউটিভ ম্যানুফ্যাকচারিং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড; ড. হাসিব শেখ ডিরেক্টর মেডিকেল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেগুলেটরি অ্যাফেয়ার্স, হামদর্দ ইলাচ তুরস্ক; মো. মতিউর রহমান সরকার পিএইচডি শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট ইউনিভার্সিটি অব লুইজিয়ানা অ্যাট মনরো (ইউএলএম) ইউএসএ; মো. মিলনুজ্জামান, ইন্ডাস্ট্রি হেড (ফার্মা অ্যান্ড ফুড) ক্যালডিক বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড; মো. এরশাদ আলম ডেপুটি ম্যানেজার কিউসি ডিপার্টমেন্ট ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড; মো. সাখাওয়াত হোসেন ম্যানেজিং ডিরেক্টর হিকমাহ সায়েন্টিফিক; মো. মেহেদী হাসান কি অ্যাকাউন্ট ম্যানেজার স্ট্র্যাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্ট (এসএমডি) হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস; নজরুল ইসলাম দিপু সিইও ডাভিঞ্চি রিচমন্ড ভার্জিনিয়া ইউএসএ; মো. সিরাজুম মুনির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএমডি ডিসেন্ট ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড; মো. ইসমাইল হোসেন (সিরাজী) ডেপুটি ম্যানেজার (প্রোডাকশন) গেট ওয়েল লিমিটেড (প্রাণ-আরএফএল গ্রুপ); মো. রোমানুল ইসলাম গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি; মো. বাৎকাত উল্লাহ সিনিয়র ফ্রন্ট লাইন সেলস ম্যানেজার বিকন বায়োটেক ডিভিশন; তাসনুভা তানজীন পোর্টফোলিও ম্যানেজার রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড; সিদরাতুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ অ্যান্ড ইনোভেশন রিমার্ক এইচবি লিমিটেড; শফি আহমেদ শরিফ সিনিয়র এক্সিকিউটিভ (কোয়ালিটি অ্যাসুরেন্স) পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি; মো. এমরান হোসেন কিউএ ইনচার্জ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড; মো. ফুয়াদ হাসান টেরিটরি ম্যানেজার (অনকোলজি অ্যান্ড বায়োটেক) জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড; মো. হাবিবুর রহমান গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড; এমডি: শাকিল আহমেদ এক্সিকিউটিভ (প্রকিউরমেন্ট) বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি; মো. ইমরান হোসেন সিনিয়র এক্সিকিউটিভ (প্রোডাকশন) দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড; মো. বেলায়েত হোসেন বিপ্লব সিনিয়র এক্সিকিউটিভ (কিউসি) দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি; রুবেল আহমেদ সিনিয়র অফিসার (প্রোডাকশন) ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড; আব্দুল্লাহ আল মামুন এক্সিকিউটিভ (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) অপসোনিন ফার্মা লিমিটেড; মো. সাহেব আলী সামী সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড; মো. আরিফুল হক পপ্পু সিনিয়র এক্সিকিউটিভ আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন; আবদুল মালেক প্রোডাক্ট এক্সিকিউটিভ ডেল্টা ফার্মা লিমিটেড এবং আবুল কালাম আজাদ এক্সিকিউটিভ (প্রোডাকশন ডিপার্টমেন্ট) ফার্মাসিয়া লিমিটেড।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম ইমন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম হিমু, সহ-সভাপতিবৃন্দ মো. শাকিল খান, রাহুল খান, সাদিয়া আফরিন, নাসিফ হোসাইন মিয়া ও অন্তু মজুমদার।
সাধারণ সম্পাদক আহসান উল্লাহ। যুগ্ম সম্পাদকবৃন্দ সওদা বিনতে কামরুল ঐশী, আমেনা আক্তার, নাহিদুল ইসলাম, কাউছার উল্লাহ ও দূরদানা আবতাহী। সাংগঠনিক সম্পাদক মো. রবিন হোসেন নাঈম। যুগ্ম সাংগঠনিক সম্পাদকবৃন্দ মেহের আফরোজ সিনথীয়া, তানহা আক্তার, ময়মনা আক্তার বৈশাখী, সুরাইয়া বিনতে কাদের ও ইমাম মাহদী। কোষাধ্যক্ষ মুনিরা নাসিবা এবং যুগ্ম কোষাধ্যক্ষ আফরান আহমেদ ওমর। প্রচার সম্পাদক শাহরিয়ার নাজিম নোমান এবং যুগ্ম প্রচার সম্পাদক মথিং-ইউ রাখাইন। দপ্তর সম্পাদক মো. রাকিবুল হোসাইন, যুগ্ম দপ্তর সম্পাদক মো. ফারদিন ইসলাম ও তারান্নুম আজাদ। সাংস্কৃতিক সম্পাদক নওরিন রশিদ রাত্রি; যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক অনন্যা সরকার, জাকিয়া জাহান জুঁই, ঝিলিক ও নিরুপমা সুলতানা এষা। জনসম্পর্ক সম্পাদক রিফাহ তামান্না; যুগ্ম জনসম্পর্ক সম্পাদক নুহান আহমেদ, ইশাদ রানা, নাফিজা ইসলাম, নুসরাত ফাহিমা দিশা ও আব্দুল্লাহ আল মামুন। মিডিয়া অ্যান্ড ভিজ্যুয়াল সম্পাদক সুমাইয়া সিদ্দিকী জেরিন; যুগ্ম সম্পাদক মো. রিয়াদ, মো. সাজ্জাত সরকার সাগর, ফাতিহা বিল্লাল উপমা ও মো. নাঈমুর রহমান রকিব। ক্রীড়া সম্পাদক মো. শুভ আহমেদ; যুগ্ম ক্রীড়া সম্পাদক তানিয়া ফেরদৌস উর্মি ও শাওন আহমেদ। গবেষণা সম্পাদক মো. হাসিফ (অর্ণব) ও ফেরদৌসী আহমেদ সুমনা; যুগ্ম গবেষণা সম্পাদক সুমাইয়া আক্তার বিথি, গাজী সাবরি আবির ও মো. জুয়েল ইসলাম। শিক্ষা সম্পাদক মালিহা রহমান এবং যুগ্ম শিক্ষা সম্পাদক সিব্বির আহমেদ হিমেল। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাওহীদ খান; যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইতি আক্তার ও অপ্সরা বিনতে হোসেন। কল্যাণ সম্পাদক আফরিন ফারজানা; যুগ্ম কল্যাণ সম্পাদক নমিতা রানী, মো. জুবায়ের তালুকদার, আল মাহিন ও ইমতিয়াজ খান নিবিড়। বৈজ্ঞানিক ও সেমিনার সম্পাদক নুসরাত জাহান মৃদু, সানমুন ইসলাম সুজন, মাইশা হোসেন তানহা ও খাতুনে জান্নাত।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রহিমা আক্তার তিশা, তৌফিক এনাম মারুফ, মোসাম্মৎ শারমিন আক্তার, মো. রিয়াদ হাসান প্রান্ত, মোসাম্মৎ মেস্কাত জাহান মিলি, এমডি জোয়েব হাসান মারুফ, তায়েবা হোসেন মিম, মার্জিয়া ইসলাম, নুসরাত জাহান নুজহুম, হুমায়রা, সুমাইয়া আফরিন সাইবা, তাওয়াবিন নেসা ইলমা, ইশরাত কবির দিনা, জাফরান আক্তার জেসমিন, আফরোজা আক্তার লিজা, লামিয়া ইয়াসমিন নিতু এবং মরিয়ম জামান মাহিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি, শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদার এবং ফার্মেসি পেশার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।