প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম (ভিজিট : ২৫)

X
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট (বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট, ক্লাস এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
তবে ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতাসহ অন্যান্য জরুরি পরিষেবা স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।