মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ

2026-06-07T20:11:48+00:00
2026-06-07T20:11:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় তার হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
‎রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টায় মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
‎এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।

তিনি আরো জানান, ওই ব্যবসায়ীর হাতের কুনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই অপকর্ম করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy