৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন হাসপাতাল

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া

2026-06-07T20:37:20+00:00
2026-06-07T20:37:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন হাসপাতাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৬০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির এ কথা জানিয়েছেন।

শিশির মনির জানান, ‘প্রত্যেক পরিবারকে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।’

এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত।

উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। তথ্যসূত্র: বিবিসি বাংলা





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy