সব কোচ যে কারণে শান্তকে পছন্দ করেন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়মিত ঘটনাই এখন। কেউ যখন খারাপ ফর্মে থাকেন, তখন তা বেড়ে যায় আরও।

2026-06-07T20:45:04+00:00
2026-06-07T20:45:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সব কোচ যে কারণে শান্তকে পছন্দ করেন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৩১)
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ফাইল ছবি
X

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ফাইল ছবি

ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়মিত ঘটনাই এখন। কেউ যখন খারাপ ফর্মে থাকেন, তখন তা বেড়ে যায় আরও। এবার ভাবুন নাজমুল হোসেন শান্তর কথা। তার চেয়ে বেশি আর কাউকে নিয়ে কি ট্রল হয়েছে? প্রশ্নের উত্তরটা ‘না’-ই হওয়ার কথা।

ক্যারিয়ারের শুরুতে দর্শকদের তীব্র সমালোচনাই সহ্য করতে হয়েছে তাকে। তবে সমর্থকেরা যতই সমালোচনা করুন, তাকে পছন্দ করতেন জাতীয় দলের সব কোচ। কেন? সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

কথাগুলো তার মুখে শুনুন, ‘আমি বুঝি না, খেলোয়াড়েরাও বলে যে সব কোচ আমাকে পছন্দ করে। কারণটা কী? কিছু একটা আছে। এটা বলা উচিত কি না, (মনে হয়) যে আমি অনেক বড়লোক পরিবার থেকে এসে আমি টাকাপয়সা দিয়েছি যে ভাই, কোচ, নাও।’

একটু পরই অবশ্য কোচদের পছন্দ করার কারণ খুঁজে বের করেছেন নাজমুল হোসেন শান্ত নিজেই, ‘আমার কাছে মনে হয় আমি তো অনুশীলন বলেন বা আমার ডেডিকেশনটা দেখে-। আসলে আমাকে বাংলাদেশের কোনো কোচ এখন পর্যন্ত এসে অপছন্দ করেনি। ক্রিকেটার, সাধারণ মানুষ বা সাংবাদিকেরা যেভাবে বলে।’

নাজমুল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বারবারই। সমলোচনার পথ পাড়ি দিয়ে তিন সংস্করণেই জাতীয় দলের অধিনায়ক। দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ডটাও এখন নাজমুলের। তাকে অপছন্দ করার কারণও নেই কোচদের!

নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এটা আমি বলব আমার কৃতিত্ব যে আমি ওভাবেই হয়তো কাজ করি। সেটা হয়তো অনেক সময় ফল হয়, (আবার) ফল আসে না, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার মনে হয় যে আমার ওয়ার্ক এথিক, আমার সততা, দলের প্রতি ডেডিকেশন, আমার দলের জন্য ভালো চিন্তা করা, এই জিনিসগুলোতে আমি সব সময় চেষ্টা করি।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy