মিরপুরে শুরু অস্ট্রেলিয়ার প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা

2026-06-07T21:36:13+00:00
2026-06-07T21:36:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুরে শুরু অস্ট্রেলিয়ার প্রস্তুতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ৩৮)
অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
X

অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম অনুশীলন সেশন শুরু করে সফরকারীরা।

প্রথমে মিরপুরের মূল মাঠে অনুশীলন করে অজিরা। পরে ক্রিকেটারদের একটি অংশকে একাডেমি মাঠেও অনুশীলন করতে দেখা যায়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ছিল ব্যস্ততা। দীর্ঘ সময় ধরে নেট সেশনে ঘাম ঝরান ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কারণে এদিন দুই দলের অনুশীলনের সূচিতে রাখা হয় আলাদা সময়। সেই অনুযায়ী সকালেই মাঠে নামে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy