বিশ্বকাপের আগে পর্তুগালের দারুণ জয়

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যাচের প্রায় পুরোটা আধিপত্য করল পর্তুগাল। বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ চিলির বিপক্ষে পেল প্রত্যাশিত জয়। দেশের মাঠে শনিবার

2026-06-07T22:17:34+00:00
2026-06-07T22:17:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে পর্তুগালের দারুণ জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:১৭ পিএম   (ভিজিট : ৩৯)
পর্তুগালের হয়ে ব্যবধান দ্বিগুণ করার পর সতীর্থদের মাঝে ব্রুনো ফার্নান্দেস।
X

পর্তুগালের হয়ে ব্যবধান দ্বিগুণ করার পর সতীর্থদের মাঝে ব্রুনো ফার্নান্দেস।

ম্যাচের প্রায় পুরোটা আধিপত্য করল পর্তুগাল। বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ চিলির বিপক্ষে পেল প্রত্যাশিত জয়। দেশের মাঠে শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে রবর্তো মার্তিনেসের দল। গন্সালো গেদেস দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।

ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে পর্তুগাল। চতুর্থ মিনিটে রুবেন দিয়াসের হেড দারুণ নৈপুণ্যে আটকে দেন চিলি গোলরক্ষক। পাঁচ মিনিট পর রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে বাধা পায়। ১৮তম মিনিটে সুযোগ আসে আবার, এই দফায় রোনালদোর শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক। ৩৬তম মিনিটে একবার জালে বল পাঠান তিনি, তবে অফসাইডে ছিলেন আল নাস্র তারকা।

প্রীতি ম্যাচের আবহ যেন নষ্ট হয়ে যায় বিরতির আগে। চিলির বাইলাইনে বল কাড়াকাড়ির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয় এবং মুহূর্তে দুই দলের খেলোয়াড়রা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মেজাজ পুরোপুরিই যেন হারিয়ে ফেলেন লেয়াও ও চিলি ডিফেন্ডার আইভান রোমান। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

বিরতির পর রোনালদো ও বের্নার্দো সিলভাসহ একসঙ্গে ছয়জনকে তুলে নেন পর্তুগাল কোচ। রোনালদোর বদলি নামা গেদেসের নৈপুণ্যে ৫৮তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সে থ্রু বল বাড়ান রুবেন নেভেস এবং অফসাইডের ফাঁদ ভেঙে ভেতরে ঢুকে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন রেয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আসা ফার্নান্দেসের নৈপুণ্যে দ্বিতীয় গোল পায় পর্তুগাল। অনেকটা দূর থেকে জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। তিন মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে ব্যবধান কমান লুকাস। তবে সময় বেশি না থাকায় ম্যাচে কোনো নাটকীয়তার জন্ম হয়নি।

আগামী বুধবার নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে রোনালদো-ফার্নান্দেসদের। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy