দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

অনলাইন ডেস্ক

জাতীয়

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

2026-06-07T22:45:03+00:00
2026-06-07T22:45:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৪৫ পিএম   (ভিজিট : ৫৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (৭ জুন) আবহাওয়া অধিদফতরের ঝড় ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সামুদ্রিক সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান,  উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এ কারণে  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy