৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে এই ভূমিকম্প আঘাত হানার

2026-06-08T07:58:17+00:00
2026-06-08T07:58:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৫৮ এএম   (ভিজিট : ৪৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে এই ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ কথা জানিয়েছে।

জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থাগুলো সুনামির সতর্কতা জারি করেছে। তবে তাৎক্ষণিক দুই দেশের কোনোটিতেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে জিএফজেড ভূমিকম্পটির মাত্রা ৮ দশমিক ২ বলে উল্লেখ করেছিল। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাও এই ভূমিকম্পের পর সুনামির ঝুঁকির সতর্কতা জারি করেছে।

ফিলিপাইনের সংস্থা ‘ফিভলকস’ জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ মাত্রার। তারা ক্ষয়ক্ষতি এবং এক মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে, যা কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy