বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকায় স্বস্তির খবর

অনলাইন ডেস্ক

আবহাওয়া

জলবায়ু পরিবর্তন ও বিশ্বের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের জন্য দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তবে ঈদের ছুটিতে রাজধানী ঢাকায়

2026-06-08T09:46:31+00:00
2026-06-08T09:46:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকায় স্বস্তির খবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তন ও বিশ্বের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের জন্য দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তবে ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় যানবাহনের চলাচল ও নির্মাণকাজ কমে যাওয়ায় দূষণ কিছুটা হ্রাস পেয়েছে।

পাশাপাশি বৃষ্টির কারণে ধুলাবালিও কমে গেছে। ফলে মেগাসিটি ঢাকার বাতাস বর্তমানে তুলনামূলকভাবে সহনীয় অবস্থায় রয়েছে।

আজ সোমবার (৮ জুন) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। 

শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। অপরদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

অন্যদিকে ৭৭ স্কোর নিয়ে তালিকার ২০তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে, যদিও সংবেদনশীল ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।






Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy